Local News
"আস্থা লাইফ এর ঝিনাইদহ শাখা উদ্বোধন"
“সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই শ্লোগানকে সামনে রেখে ১০ আগস্ট ২০২৫ইং তারিখ রবিবার ঝিনাইদহ জেলার চুয়াডাঙ্গা সড়কের ফারহান প্যালেসের ৩য় তলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নতুন শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীও জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তিনি উল্লেখ করেন যে, আস্থা লাইফের মাঠ পর্যায়ের প্রতিটি সদস্য সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ এবং সেবার ব্রত নিয়ে জীবন বীমার সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেলস ফোর্স, বীমা গ্রাহক, ম্যানেজার ট্রাস্ট ব্যাংক, স্থানীয় গণ্যমান্য ব্যাবসায়ী ও পত্রিকার সাংবাদিকগণ।
DOWNLOAD OUR MOBILE APP & ACCESS IT FROM ANYWHERE
Downloading our app offers a multitude of benefits and enriches your overall experience. With our app, you gain convenient access to a range of features and functionalities that enhance productivity as well.




